Vatbondhu News
প্রকাশ : Jul 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্লাস্টিক অ্যাসোসিয়েশনের নেতারা

গত দেড় বছরে প্লাস্টিক খাতের ২০ শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বা বন্ধের পথে রয়েছে। জ্বালানিসংকট, সুদের হারসহ নানা সংকটে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় শিল্পের বিকাশে প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার ও গৃহস্থালি সামগ্রীর ওপর ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিকপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি।


আজ বুধবার দুপুরে পল্টনে সংগঠনের নিজ কার্যালয়ে বাজেট পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান সংগঠনটির সভাপতি শামীম আহমেদ। এতে সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শামীম আহমেদ বলেন, ‘গৃহস্থালি প্লাস্টিকপণ্যে আগে ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। সেখান থেকে এই বাজেটে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু আমরা এটা ৫ শতাংশ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্লাস্টিক খেলনাশিল্পের সব মিলিয়ে ৮৭ শতাংশের বেশি শুল্ক-কর আদায় করা হচ্ছে। এটা কমানোর দাবি করছি। খাতটি উদীয়মান শিল্প, এখানে নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে।’

সংগঠনের সহসভাপতি এনামুল হক বলেন, ‘গাজীপুরে আমার কারখানায় দিনে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ চলে যায়। অথচ আড়াই ঘণ্টা সময় লাগে একটি মেশিন গরম হতে। বিল বাড়ছে, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ–গ্যাস দেওয়া হচ্ছে না।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

3

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

4

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

10

রফতানিতে বড় ধাক্কা

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

14

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

15

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20